মেঘলা মন হলে খুঁজেছি তোকে রোদের আঁচলে
একছটা তোর হাসিতে মন হারায়
চাঁদেলা রাত এলে স্বপ্ন আঁকি তোরই আদলে
একমুঠো তোর প্রেমে মন ভিজতে চায়
মনে এলাম চুপিচুপি পা ফেলে গুটিগুটি
কিছু না ভেবে তোর হলাম
ও, তোর আকাশের নীলে দিয়েছি আজ দু'ডানা মেলে
সঙ্গে নে, মন শুধু তোকে চায়
ও, মেঘলা মন হলে খুঁজেছি তোকে রোদের আঁচলে
একছটা তোর হাসিতে মন হারায়
বেহায়া এ মন শোনে না
যত পায় তোকে, মন বলে কেন পায় না
কী মায়া এ মন জানে না
তোর চোখদুটো যেন রুপকথার আয়না
মনে এলাম চুপিচুপি পা ফেলে গুটিগুটি
কিছু না ভেবে তোর হলাম
ও, যা ছিল মনে মনে, লিখেছি আমি অতি যতনে
তোর নামে সব কবিতা বাঁচতে চায়
ও, মেঘলা মন হলে খুঁজেছি তোকে রোদের আঁচলে
একছটা তোর হাসিতে মন হারায়
এ বুকে অচেনা কোন সুখে
প্রেম ভাঙছে ঢেউ, জানলো না কেউ তুই ছাড়া
খেয়ালে নাকি বেখেয়ালে
ভেজা ইশারায় করলি আমায় ঘুমহারা
মনে এলাম চুপিচুপি পা ফেলে গুটিগুটি
কিছু না ভেবে তোর হলাম
ও, স্বপ্নে আকাশি খামে চিঠি পাঠিয়েছি তোরই নামে
পড়ে নিস এই মন কী বলতে চায়
মেঘলা মন হলে খুঁজেছি তোকে রোদের আঁচলে
একছটা তোর হাসিতে মন হারায়
ও, সঙ্গে নে, মন শুধু তোকে চায়
ও, একমুঠো তোর প্রেমে মন ভিজতে চায়