Текст песни Nancy - Obak Prem
ও, কী জোছনায় ভাসালে?
কী ভাবনায় ডোবালে?
হয়েছি কিছুটা এলোমেলো
ও, কী জোছনায় ভাসালে?
কী ভাবনায় ডোবালে?
হয়েছি কিছুটা এলোমেলো
কী মুগ্ধতায় বলো জড়ালে?
ও, চাঁদের অবাক আলো হয়ে
দু'চোখ আমার পোড়ালে
ও, চাঁদের অবাক আলো হয়ে
দু'চোখ আমার পোড়ালে
বাতাসে ঢেউ তুলেছো
কী মায়াতে বেঁধেছো?
বৃষ্টি হয়ে বুকের ভেতর
অঝোরে ছড়িয়ে গেছ
ও, বাতাসে ঢেউ তুলেছো
কী মায়াতে বেঁধেছো?
বৃষ্টি হয়ে বুকের ভেতর
অঝোরে ছড়িয়ে গেছ
হৃদয় ছুঁয়ে খুব নীরবে
মনের কাছে দাঁড়ালে
ও, চাঁদের অবাক আলো হয়ে
দু'চোখ আমার পোড়ালে
ও, চাঁদের অবাক আলো হয়ে
দু'চোখ আমার পোড়ালে
ও চোখে কী রেখেছো?
আমার ঘুম কেড়েছো
আকাশ হয়ে চোখের ভেতর
যতনে জড়িয়ে আছো
ও চোখে কী রেখেছো?
আমার ঘুম কেড়েছো
আকাশ হয়ে চোখের ভেতর
যতনে জড়িয়ে আছো
হৃদয় ছুঁয়ে খুব নীরবে
মনের কাছে দাঁড়ালে
ও, চাঁদের অবাক আলো হয়ে
দু'চোখ আমার পোড়ালে
ও, চাঁদের অবাক আলো হয়ে
দু'চোখ আমার পোড়ালে
ও, কী জোছনায় ভাসালে?
কী ভাবনায় ডোবালে?
হয়েছি কিছুটা এলোমেলো
কী মুগ্ধতায় বলো জড়ালে?
ও, চাঁদের অবাক আলো হয়ে
দু'চোখ আমার পোড়ালে
ও, চাঁদের অবাক আলো হয়ে
দু'চোখ আমার পোড়ালে