Текст песни Godmode - Abortoman
যান্ত্রিক শহরে দেয়ালে ঘেরা পৃথিবী, ভাললাগা, ভালোবাসা আর মুছে যাওয়া এক নিমিষে।
স্বপ্নে গড়া কংক্রিটের, দেয়ালে শ্যওলার চিত্র, জীবনকে গ্রাস করে, না হারাবার দুঃস্বপ্ন।
বৃত্তের ভেতর বারবার, চোরাবালিতে ডুব সাতার,
নৈতিকতায় রয় নির্বিকার, বিজ্ঞাপনের সম্প্রচার।
অদেখা তোমার স্বর্গের, কোথাও জমা অশ্রুবিন্দু, জীবনকে গ্রাস করে, সময়ের অপমৃত্যু।
কান্না আটকে পড়ে হাসির মুখোশে অনুভূতি বিকৃত এখানে উল্লাসের, প্রয়োজন যখন শুধু কিছু রঙিন কাগজের চাওয়া মাত্র বাধ্য দিতে কেন হাতে বাহকের?
যান্ত্রিক শহরে চার দেয়ালের কারাগারে, দলছাড়া আমরা যারা, স্মৃতিগুলো করছি তাড়া।
স্বপ্নে গড়া কংক্রিটের, দেয়ালে ফাটলের চিহ্ন জীবনকে গ্রাস করে, না মুছে যাওয়ার।।